আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জের খিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে খিলা ইউনিয়নের বান্দুয়াইন মাদ্রাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল যেন জনসভায় পরিণত হয়।
বিকেল সাড়ে তিনটায় উঠান বৈঠকে যোগ দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মজনু।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, মুনসুর আলম, প্রফেসর আলী মর্তূজা, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, বিএনপি নেতা কানাডা প্রবাসী নুরুল ইসলাম নুরু ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদার।
সময়ের আলো/জেডআই