সেতুর নাম নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব, উপদেষ্টা আসিফের অনুষ্ঠানে হামলা

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতুর নাম নির্ধারণের দ্বন্দ্বে উদ্বোধনী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত

2025-12-06T22:10:26+00:00
2025-12-06T22:11:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সেতুর নাম নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব, উপদেষ্টা আসিফের অনুষ্ঠানে হামলা
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১০ পিএম  আপডেট: ০৬.১২.২০২৫ ১০:১১ পিএম
নাম নির্ধারণের দ্বন্দ্বে উদ্বোধনী অনুষ্ঠানে হামলা। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদী-মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতুর নাম নির্ধারণের দ্বন্দ্বে উদ্বোধনী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেতুটি উদ্বোধনের কথা ছিল।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাজিরচরে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজটি উদ্বোধনের জন্য উপদেষ্টা আসিফ অনলাইনে যুক্ত হওয়ার আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আঁড়িয়াল খাঁ নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ করা হয়। তবে হঠাৎ স্থানীয় লোকজনের মতামত উপেক্ষা করে নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করে শনিবার তা উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করে উত্তেজিত জনতা।


স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ব্রিজটি নির্মাণে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলার কারণে অনুষ্ঠান করতে পারেনি আয়োজকরা। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফআর


  বিষয়:   বরিশাল  গৌরনদী-মুলাদী উপজেলা  আড়িয়াল খাঁ নদী  সেতুর নাম নির্ধারণের দ্বন্দ্ব  উদ্বোধনী অনুষ্ঠানে হামলা  স্থানীয় সরকার উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: