মুক্তিযোদ্ধা দম্পতিকে জবাই করে হত্যা

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামেবীরমুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্না রানীকে (৬৫) জবাই করে

2025-12-07T15:55:21+00:00
2025-12-07T15:55:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মুক্তিযোদ্ধা দম্পতিকে জবাই করে হত্যা
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম 
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্না রানীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সময়ের আলো
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্না রানীকে (৬৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পুলিশ তাদের জবাই করা লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন ও তার স্ত্রী সুবর্না রানীকে শনিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুজনকেই জবাই করে হত্যা করেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। এলাকাবাসী তাকে জানিয়েছে, বাড়ি থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী দেয়াল টপকে বাসায় ঢুকে মরদেহ দেখতে পায়। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে তারাগঞ্জ থানা থেকে পুলিশও সেখানে যান।

তিনি আরো জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু কারা কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায় নি। 

তার দুই ছেলে একজন র‌্যাবে ও একজন পুলিশে চাকরি করে বলে শুনেছেন পাপন দত্ত।


এদিকে তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ দুইজনকে জবাই করে হত্যার ঘটনা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রংপুর  তারাগঞ্জ  মুক্তিযোদ্ধা  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: