রংপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

রংপুর প্রতিনিধি

সারাদেশ

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

2025-12-07T22:53:02+00:00
2025-12-07T22:53:02+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ পিএম 
জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। 

রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে তাকে ছাড়পত্র দিলে কারাগারে আনা হয়। রোববার ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এফআর



  বিষয়:   রংপুর কেন্দ্রীয় কারাগার  বন্দি থাকা অবস্থায়  হাজতির মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: