বরকত উল্লাহ বুলুর নির্বাচনী সভায় হামলা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।সোমবার (৮ ডিসেম্বর)

2025-12-08T21:18:14+00:00
2025-12-08T21:18:14+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বরকত উল্লাহ বুলুর নির্বাচনী সভায় হামলা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ হামলার ঘটনা ঘটে।  

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। 

সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সভায় প্রায় তিন শতাধিক নেতাকর্মী এসে যোগ দেন। 


এ সময় হঠাৎ মুখোশ পরে ৫০-৬০ জনের একদল যুবক এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরবর্তীতে তারা সভাস্থলের চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলে যায় এখানে কোনও সভা করা যাবে না।

বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর রহিম চুন্নু আরো বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।  

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি সভায় গন্ডগোল হয়েছে বলে আমি শুনেছি। এর বেশি কিছু জানিনা।  

এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেনও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মুঠোফোনে কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।   

সময়ের আলো/এআর


  বিষয়:   বরকত উল্লাহ বুলু  নির্বাচনী সভা  হামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: