অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও

2025-12-08T21:43:48+00:00
2025-12-08T21:43:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও আহত হয়েছেন চারজন।

সোমবার (৮ ডিসেম্বর)  উপজেলার মাইজদী - চৌমুহনী সড়কে একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধনরঞ্জন দে (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সিএনজিটি মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় আসলে সামনে আরেকটি সিএনজি হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। 

                                  আরও পড়ুন

এতে পিছনে থাকা সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থান করা বাসের পিছনে ধাক্কা দেয়। এ সময় সিএনজি আরোহী ধনরঞ্জনসহ ৫জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ধনরঞ্জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।    

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সময়ের আলো/এআর


  বিষয়:   অটোরিকশা  নিয়ন্ত্রণ  বৃদ্ধ  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: