সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে

2025-12-08T22:11:45+00:00
2025-12-08T22:11:45+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১১ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের চর নলসোন্ধা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

আহতরা হলো, হোসেন আলী (৪৩), ইসহাক মিয়া (৫৫), ফরিদ উদ্দিন (৪৪), রিপা আকতার (৩৫), আব্দুল কাদের (৫০),বকুল মিয়া (২৫), সনেকা বেগম (৪০), সিয়াম রহমান (২৩) শামীম মিয়া (১৬), জাহিদ হাসান (১৮), শফিকুল ইসলাম (১৬), আব্দুল করিম মন্ডল (৫০), রহিম মন্ডল (৫৫), কবির উদ্দিন (৩৪) হেলেনা বেগম (৪৫)। এর মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পিংনা নলসোন্ধা এলাকায় ইসহাক ও তার ভাইদের একই এলাকার এমদাদুলের পরিবারের মধ্যে ২০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 


সোমবার এমদাদুলের পক্ষের লোকজন উক্ত জমিতে হাল চাষ করতে গেলে ইসহাক ও তার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এমদাদুলের লোকজন সংঘবদ্ধ হয়ে ইসহাক ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 

হাসপাতালে চিকিৎসাধীন ইসহাক আলী জানান, আওয়ামী লীগের দাপটে ১৫ বছর ধরে জমি দক্ষল করে আছে এমদাদুল ও তার লোকজন। এলাকায় সালিশ, বৈঠক বসলেও তারা সাড়া দিতো না। 

সোমবার ফের জমিতে হালচাষ করতে গেলে আমরা বাধা দেই। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনকে মারধর করে। এ ঘটনায় বিচার দাবি জানান তিনি।

এ ব্যাপারে এমদাদুলের সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। সরিষাবাড়ী থানার দায়িত্বরত এস আই বিকাশ চন্দ্র সরকার বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সময়ের আলো/এআর


  বিষয়:   সরিষাবাড়ী  জমি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: