‘বিগ বস’ জিতলেন গৌরব খান্না

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

শেষ হলো রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসর। এই গ্র্যান্ড ফিনালের সঞ্চালনায় ছিলেন সালমান খান। এবার ট্রফি জিতেছেন ছোটপর্দার অভিনেতা

2025-12-09T05:26:03+00:00
2025-12-09T05:26:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘বিগ বস’ জিতলেন গৌরব খান্না
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ এএম 
‘বিগ বস’ জিতলেন গৌরব খান্না। সংগৃহীত ছবি
শেষ হলো রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসর। এই গ্র্যান্ড ফিনালের সঞ্চালনায় ছিলেন সালমান খান। এবার ট্রফি জিতেছেন ছোটপর্দার অভিনেতা গৌরব খান্না। সঙ্গে ঘরে তুললেন ৫০ লাখ রুপির পুরস্কার।

গ্র্যান্ড ফিনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন গৌরব। স্ত্রী আকাক্সক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গৌরব লিখেছেন, ‘ট্রফিটা ঘরে এসেছে’। 

টফি জেতার পর গৌরবকে প্রশংসায় ভাসান সালমান খান।

তিনি বলেন, ওর ব্যক্তিত্বকে অনেক প্রশংসা করব। তার চেয়েও বেশি সম্মান পাবে তার পরিবার ও বন্ধুরা। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমিও শিগগিরই গৌরবের সঙ্গে কাজ করছি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, কৌতুক শিল্পী প্রণীত মোরে হয়েছেন তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন তান্যা মিত্তাল এবং পঞ্চম অবস্থানে থেকে শেষ করেছেন আমাল মালিক।

এফআর


  বিষয়:   রিয়েলিটি শো  বিগ বস  জিতলেন গৌরব খান্না 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: