নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার স্ত্রী ‘শ্রেষ্ঠ অদম্য নারী’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার স্ত্রীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার দিয়েছে উপজেলা প্রশাসন। পুরস্কৃত ওই নারীর

2025-12-12T21:37:54+00:00
2025-12-12T21:37:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার স্ত্রী ‘শ্রেষ্ঠ অদম্য নারী’
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম 
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার হাতে তোলে দেন উপজেলা সহকারী কমিশনার। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার স্ত্রীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার দিয়েছে উপজেলা প্রশাসন। পুরস্কৃত ওই নারীর নাম শারমিন আক্তার। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী।

বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন তার হাতে এ পুরষ্কার তোলে দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শারমিন আক্তার বেশ কয়েক বছর ধরে কাপড়ে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করছেন। তার স্বামী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

শারমিন আক্তার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায়  ‘অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ মনোনীত হন। এছাড়া ‘শ্রেষ্ঠ জননী নারী’ ক্যাটাগরিতে ইয়াছমিন আক্তার, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে রিনা আক্তার এ পুরস্কার পান। 


তারা তিনজনই পুরস্কার পাওয়ার পর স্থানীয় এক সাংবাদিককে ম্যানশন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফেইসবুকে অনুভূতি শেয়ার করেন। 

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার বলেন, তিনি সাতকানিয়ার পাশাপাশি লোহাগাড়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। যাদের কাছ থেকে তথ্য নিয়েছেন; তারা বিষয়টি গোপন করেছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের অজ্ঞাসারে ঘটেছে। যারা তথ্য দিয়েছেন তারা বিষয়টি হয়তো গোপন করেছেন। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নিষিদ্ধ  ছাত্রলীগ  নেতা  স্ত্রী  শ্রেষ্ঠ অদম্য নারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: