লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় অফিসের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।শনিবার (১৩

2025-12-13T16:23:25+00:00
2025-12-13T16:23:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম 
শনিবার ভোররাতে লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় অফিসের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনা টের পেয়ে অফিস কর্মচারীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন। 

জেলা নির্বাচন সূত্র জানায়, শনিবার রাত ৪টার দিকে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক দুর্বৃত্ত। এসময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।


জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   লক্ষ্মীপুর  জেলা নির্বাচন অফিস  আগুন  দুর্বৃত্ত  অগ্নিসংযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: