হাদিকে গুলি করার প্রতিবাদে ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল

2025-12-13T17:24:22+00:00
2025-12-13T17:32:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
হাদিকে গুলি করার প্রতিবাদে ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম  আপডেট: ১৩.১২.২০২৫ ৫:৩২ পিএম
ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। 

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা বারোটার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধামরাই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।


সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   হাদী  গুলি  প্রতিবাদ  ধামরাই  বিএনপি  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: