বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে, পুষ্পস্তবক অর্পণ

2025-12-14T16:27:03+00:00
2025-12-14T16:28:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৪:২৮ পিএম
বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ছবি : সময়ের আলো
বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে, পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করে বরিশালের সর্বস্তরের প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এ সময় সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে আসেন। এদিন শুরুতে সকাল ১০ টায় শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মাহফুজুল রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা।

এছাড়াও শ্রদ্ধা জানায় বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে যে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই দিবসটি যাতে আগামী প্রজন্ম পালন করে এমন প্রত্যাশার কথাও জানান আগতরা।
আরও পড়ুন

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। 

দিবসটি উপলক্ষে রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও শ্রদ্ধা জানান।

এদিন বেলা ১২ টায় শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শ্রদ্ধা নিবেদন শেষে সরোয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশকে মেধাশুণ্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের পরিকল্পনা আরো বড় ছিল।

তিনি বলেন, অনেকে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করতে চায়। আমদের ঐক্য ৭১, ৯০ এবং ২৪ আগস্ট। কেউ ষড়যন্ত্র করে গণতন্ত্র বন্ধ করার চেষ্টা করতে পারবেনা। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে দেশ চলতে থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এএডি/


  বিষয়:   বরিশাল  শহীদ বুদ্ধিজীবী দিবস  প্রশাসন  মুক্তিযোদ্ধা  শিক্ষক  শিক্ষার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: