জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন সকল প্রকার রাজনৈতিক ব্যানার ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেন। শনিবার রাত নয় টায় ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করেননি তারা। সেই নির্দেশনা না শুনায় ফেস্টুন অপসারণ করেছে প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণ অভিযান শুরু করেন। অভিযানের প্রথম দিনে রূপগঞ্জ উপজেলা পরিষদ ও রূপগঞ্জ প্রেসক্লাব এলাকায় অপসারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুল রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাবজেল হোসেনসহ আরো অনেকে।
আরও পড়ুন
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুল রহমান বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন এবং পোস্টার অপসারণ করেন নাই বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপসারণ অভিযান শুরু করেছি। আমরা দুইজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনায় থাকবো।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রকার ব্যানার ফেস্টুন এবং পোস্টার সরিয়ে নেয়ার নির্দেশনা রয়েছে। এখন থেকে অপসারণ অব্যাহত থাকবে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে।
এএডি/