সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2025-12-14T19:14:45+00:00
2025-12-14T19:14:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম 
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক। ছবি : সময়ের আলো
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শিরোনামে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় নিজ নিজ অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরে তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার উত্তরণের একমাত্র পথ হচ্ছে, নাগরিকদের সচেতনতা, কথা বলার অধিকার, সাহসিকতার সঙ্গে অনিয়মের প্রতিবাদ করা এবং জনপ্রতিনিধি ও আমলাদের জবাবদিহিতা নিশ্চিতকরণ।


সুজনের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, দা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে, সুজনের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  সুষ্ঠু নির্বাচন  গণতান্ত্রিক উত্তরণ  সুজন  গোলটেবিল বৈঠক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: