শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার

2025-12-19T23:07:43+00:00
2025-12-19T23:15:46+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ১১:১৫ পিএম  (ভিজিট : ২৯৪)
প্রতীকী ছবি
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সিলেটে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলে জানা গেছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধিন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীরপাড়, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর, ঘাসিটুলা ও শামীমাবাদসহ এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। 


নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার ঘোষণা জনসাধারণকে জানানোর জন্য শুক্রবার সন্ধ্যার পর থেকেই উপরেউল্লিখিত এলাকাসমূহে মাইকিং করা হয়। 

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জানান, কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: