লাখো মুসল্লির দোয়ায় শেষ হলো তিন দিনের ইজতেমা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে আজ। শহরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে অবস্থিত ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে এ ইজতেমার

2025-12-21T14:44:34+00:00
2025-12-21T14:47:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
লাখো মুসল্লির দোয়ায় শেষ হলো তিন দিনের ইজতেমা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ২:৪৭ পিএম
লাখো মুসল্লির দোয়ায় শেষ হলো তিনদিনের ইজতেমা। ছবি : সময়ের আলো

কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়েছে আজ। শহরের ধরলা ব্রিজের পূর্বপাড়ে অবস্থিত ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে এ ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


রোববার (২১ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। 


আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়াত কামনায় সমবেত কণ্ঠে দোয়া করেন লাখো মুসল্লি।


কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশের খ্যাতিমান আলেম-ওলামারা ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নসিহত প্রদান করেন।


আরও পড়ুন


ইজতেমা উপলক্ষে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।


/ইউএমএইচ



  বিষয়:   ইজতেমা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: