বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে মালিকবিহীন ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে। এসব গরুর আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (২১ ডিসেম্বর) বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এ তথ্য জানান।
বিজিবি জানায়, বিজিবির কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টরের অধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাইশারীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। তবে ১৫টি বার্মিজ গরু জব্দ করা হয়।
লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, জব্দকৃত গরু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এফআর