দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে দিনাজপুরবাসী, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।সোমবার (২২ ডিসেম্বর) দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

2025-12-22T11:30:17+00:00
2025-12-22T11:30:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ এএম  আপডেট: ২২.১২.২০২৫ ১১:৩০ এএম
কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে দিনাজপুরবাসী। ছবি : সময়রে আলো
কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে দিনাজপুরবাসী, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

সোমবার (২২ ডিসেম্বর) দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন সময়ের আলোকে জানান, আজ সোমবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আরো জানান, বর্তমানে বায়ুমন্ডলের উপরিভাগে জলীয় বাষ্প বা কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এ সময়ে সূর্যের আলোর প্রখরতা বা দাপট অনেকটাই কম থাকবে। তাই আগামী দু-তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কিছুটা হ্রাস- বৃদ্ধি হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন

তবে ২৩ তারিখের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে।

এছাড়াও বুধবার থেকে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ক্রমাগতভাবে হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেইসাথে চলতি শীত মৌসুমের একটি পূর্ণ শৈত্যপ্রবাহ ডিসেম্বরের শেষদিকে বিরাজ করতে পারে বলে জানান তিনি।

এদিকে, তীব্র হিমেল বাতাসে সৃষ্ট কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। আজ দিনের বেলা সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা কমে তীব্র শীতের পাশাপাশি হালকা হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে ঠান্ডার প্রকোপ। এমন পরিস্থিতিতে হাসপাতাল গুলোতে বেড়েছে রুগির চাপ। ডায়রিয়া-নিমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগ বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। এমন অবস্থায় অসহায় শীতার্ত মানুষের কাছে গরম কাপড় পৌঁছানো জরুরি বলে জানিয়েছেন দিনাজপুরের সচেতন মহল।

এএডি/


  বিষয়:   ঠান্ডা  দিনাজপুরবাসী  দিনাজপুর  তাপমাত্রা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: