কবরস্থান থেকে গুলিসহ ২ বিদেশি পিস্তল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় একটি কবরস্থান এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।সোমবার

2025-12-22T17:07:07+00:00
2025-12-22T17:08:51+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কবরস্থান থেকে গুলিসহ ২ বিদেশি পিস্তল উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ৫:০৮ পিএম  (ভিজিট : ১৮৫)
উদ্ধারকৃত গুলি ও অস্ত্র। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় একটি কবরস্থান এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

এর আগে, রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের একটি কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়া পুকুর গ্রামে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি, একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। 

এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  কবরস্থান থেকে  গুলিসহ  বিদেশি পিস্তল  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: