গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জাহান্নারা বেগমের নেতৃত্বে দুই শতাধিক নারী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবি) চেয়ারম্যান এস. এম. মাহাফুল হাসান হান্নানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/এআর