কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয়

2025-12-23T17:47:22+00:00
2025-12-23T17:47:22+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম 
কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়নপত্র সংগ্রহ। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।


কুড়িগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে এনসিপির নেতৃবৃন্দের হাতে মনোনয়ন পত্র তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   কুড়িগ্রাম  আসন  এনসিপি  মনোনয়ন  সংগ্রহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: