লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীথিকা বিনতে হোসাইন নেতাকর্মীদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনের পক্ষে তার নেতাকর্মীরা।
আরও পড়ুন
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন, চর মাটিন ইউনিয়ন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি কমলনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এএডি/