রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের আসনে এনসিপির আশরাফ মাহদি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ

2025-12-23T18:33:10+00:00
2025-12-23T23:14:45+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের আসনে এনসিপির আশরাফ মাহদি
ব্রাহ্মণবাড়িয়া-২
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ১১:১৪ পিএম
আশরাফ মাহদির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্ধারিত সময়ে সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী হাজি মোবারক হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক, মাওলানা মুস্তাফিজুর রহমান তামিম, মাওলানা সুলতান উদ্দিন এবং ইমন আলমোমিন।

ফরম সংগ্রহ শেষে নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়ন বিবেচনায় মাওলানা আশরাফ মাহদিকে মনোনয়ন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, আশরাফ মাহদি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় এবং স্থানীয় পর্যায়ে একজন গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে পরিচিত।


নেতারা আরও বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম জমা দেওয়া হবে। এ সময় দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনকে ঘিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়ছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  মনোনয়ন  ফরম  সংগ্রহ  এনসিপি  আশরাফ মাহদি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: