মনোনয়ন নিলেন আবু তালেব সারতাজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা

2025-12-23T18:35:49+00:00
2025-12-23T18:35:49+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মনোনয়ন নিলেন আবু তালেব সারতাজ
চট্টগ্রাম-১২
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম 
মনোনয়ন নিলেন আবু তালেব সারতাজ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা আবু তালেব সারতাজ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Advertisement
ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল্লামা আবু তালেব সারতাজ বলেন, ইনসানিয়াত বিপ্লব কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন একটি আন্দোলন। মানবিক রাজনীতির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি দীর্ঘদিন ধরে অন্যায়, অনিয়ম, খুন, গুম, জুলুম ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য একটি মানবিক সমাজ গঠন করা- যেখানে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সব মানুষের সমান অধিকার নিশ্চিত করে সত্য, সুবিচার, মানবতা ও অধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের রাজনৈতিক দর্শন।
আরও পড়ুন

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনসানিয়াত বিপ্লব আপেল প্রতিকে ৩০০ আসনেই প্রার্থী দিবে। আমরা আশা করি নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। বিগত সময়ের মতো কোনো প্রহসনের নির্বাচন জনগণ আর চায় না।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ তাদের ঈমানি দায়িত্ব পালন করে মানবতা ও ন্যায়ের পক্ষে ভোট দিয়ে ইনসানিয়াত বিপ্লব মনোনীত সব প্রার্থীকে জয়যুক্ত করবেন।

এ সময় দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলার সভাপতি মোরশেদুল আলম খোরশেদ, সেক্রেটারি আব্দুর রহিম, পৌর সংগঠক আবুল কালাম, মীর সুজন, ছাত্র ফ্রন্টের নেতা সজিব মোকাররম, ইমরান হোসেন, ইমতিয়াজ উদ্দিন ও মিসবাহ উদ্দিন প্রমুখ।

এএডি/
  বিষয়:   চট্টগ্রাম  পটিয়া  মনোনয়ন  আবু তালেব সারতাজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: