হোমনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৪

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক বিক্রির নগদ ১ লাখ

2025-12-23T18:53:17+00:00
2025-12-23T18:53:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হোমনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৪
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৩ পিএম 
অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক। ছবি : সংগৃহীত
কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাও উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০), নুরুজ্জামান ওরফে বাবু (২৬), আনিছ (৩৯) এবং সুমন (৪০)।

Advertisement

পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দিনেশ চন্দ্র দাস জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   হোমনা  যৌথ বাহিনী  অভিযান  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: