মারধরের পর মাথা ন্যাড়া করে নাচানো হলো দুজনকে

সন্দ্বীপ সংবাদদাতা

সারাদেশ

সন্দ্বীপে হাঁস চুরির অভিযোগে দুই তরুণকে আটকের পর মারধরের পাশাপাশি মাথা ন্যাড়া করে জনসমক্ষে নাচতে বাধ্য করা হয়েছে। এ ঘটনার

2025-12-23T23:01:32+00:00
2025-12-23T23:01:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
মারধরের পর মাথা ন্যাড়া করে নাচানো হলো দুজনকে
হাঁস চুরির অভিযোগ
সন্দ্বীপ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ পিএম 
আটকের পর মারধরের পাশাপাশি মাথা ন্যাড়া করে জনসমক্ষে নাচতে বাধ্য। সংগৃহীত ছবি
সন্দ্বীপে হাঁস চুরির অভিযোগে দুই তরুণকে আটকের পর মারধরের পাশাপাশি মাথা ন্যাড়া করে জনসমক্ষে নাচতে বাধ্য করা হয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সন্দ্বীপ থানার ওসি জিয়াউল হক বলেন, ওই দুই তরুণকে একাধিক চুরির মামলায় আমরা আগে থেকেই খুঁজছিলাম। শনিবার জনতার হাতে তাদের আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। এরপর তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নির্যাতনের বিষয়টি আমাদের জানানো হয়নি। 

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল আলম বলেন, আটক দুই তরুণ বেশ কিছু দিন ধরে এলাকায় হাঁস চুরি করে আসছিল। আমি জানতে পেরে তাদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করেছি। দুজনকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সেসব ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্দ্বীপে কয়েকটি বাড়ি থেকে একাধিকবার হাঁস চুরির অভিযোগ ওঠে ওই দুই তরুণের বিরুদ্ধে। সম্প্রতি তাদের আটক করে হাঁস উদ্ধার করে গ্রামবাসী। পরে জনতার একাংশ একজনের মাথার চুল কেটে দেয় এবং একজনের গলায় সাউন্ডবক্স ঝুলিয়ে গান চালিয়ে জনসমক্ষে নাচতে বাধ্য করে। এ সময় আশপাশে থাকা লোকজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মারধর  ন্যাড়া  হাঁস  চুরি  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: