২০ ভরি স্বর্ণসহ ল্যাপটপ চুরির ঘটনায় গ্রেফতার ৪

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর আসকারদীঘি পাড় এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময়

2025-12-23T23:22:16+00:00
2025-12-23T23:22:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
২০ ভরি স্বর্ণসহ ল্যাপটপ চুরির ঘটনায় গ্রেফতার ৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ পিএম   (ভিজিট : ১১৭)
প্রেসব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান। সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর আসকারদীঘি পাড় এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে চুরির টাকায় কেনা একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ চারজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকালে দামপাড়া পুলিশ লাইন কার্যালয়ে উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরে সিএমপির গোয়েন্দা বিভাগের (পশ্চিম) উপকমিশনার মাহবুব আলম খান বলেন, গত ৫ ডিসেম্বর আসকারদীঘি পাড় এলাকার পুরবী দাস নামে একজনের বাসা থেকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। বাসার মালিক পুরবী দাস বাদী হয়ে থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। 


সোমবার টাইগারপাস এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে আনোয়ারা থেকে তাদের আরেক সহযোগী সেতু দাসকে গ্রেফতার করা হয়। এরপর নিউমার্কেট এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়। সেতু জানায়, স্বর্ণ বিক্রির টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করেছে। তার কাছ থেকে ওই মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   স্বর্ণ  ল্যাপটপ  চুরি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: