চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন দুজন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটি’র উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরআর