৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে

2025-12-26T12:01:34+00:00
2025-12-26T12:01:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ পিএম   (ভিজিট : ৮৭)
ফাইল ছবি
দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকেই ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। 

দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহনের চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, কুয়াশা তীব্র আকার ধারণ করায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এ নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

আরআর


  বিষয়:   দৌলতদিয়া  পাটুরিয়া  নৌরুট  ফেরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: