মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন চারজন। এ

2025-12-26T12:10:54+00:00
2025-12-26T12:11:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ১২:১১ পিএম  (ভিজিট : ১২৪)
দুর্ঘটনাকবলিত এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের ভেতরের অবস্থা। সংগৃহীত ছবি
চাঁদপুরে মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটি’র উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য। 

তিনি জানান, চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 


সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। হতাহতের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। 

আরআর



  বিষয়:   মেঘনা  নদী  লঞ্চ  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: