চাঁদপুরের মতলব উপজেলার হরিনাঘাটার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। এ সময় লঞ্চে থাকা চারজন কর্মীকে আটক করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। গতরাতে ঘন কুয়াশার মধ্যে জাকির সম্রাট-৩ নামক একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী ওই অ্যাডভেঞ্চার-৯ এর সাথে। এতে দুই লঞ্চের ৩০ যাত্রী আহত হয়। আহত হয় ছয়জন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ঝালকাঠিগামী এডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে আরেকটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে রয়েছে। এ ঘটনায় লঞ্চটির চারজন স্টাফকে আটক করা হয়েছে।
আরআর