চাঁদপুরের কচুয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী কচুয়া উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মো. মাসুম বিল্লাহ।
মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি দুই শতাধিক মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং সুবিধা পান, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক সালাউদ্দিন কাদের সহ প্রমুখ।
সময়ের আলো/কেএইচও