দিপু হত্যাকাণ্ডের ‘মূলহোতা’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় পোষাক শ্রমিক দিপুর মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার ঘটনায় ‘মূলহোতা’ নিবির ইসলাম অনিককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল

2025-12-31T18:02:02+00:00
2025-12-31T18:02:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দিপু হত্যাকাণ্ডের ‘মূলহোতা’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:০২ পিএম 
মূলহোতা নিবির ইসলাম অনিককে গ্রেফতার করেছে ডিবি। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় পোষাক শ্রমিক দিপুর মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার ঘটনায় ‘মূলহোতা’ নিবির ইসলাম অনিককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বুধবার (৩১ ডিসেম্বর) তাকে ময়মনসিংহে আনা হয়।

গ্রেফতার অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলার মধ্য ভাটিবাড়ি এলাকার মো. কালিমুল্লাহর ছেলে।

তিনি ফেব্রুয়ারি থেকে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামের একটি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিল। ঘটনার পর থেকেই সে কর্মস্থলে অনুপস্থিত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি অনিক দিপুকে নির্মমভাবে হত্যা করে রশি দিয়ে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিষয়টি দেশব্যাপী ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

ঘটনার পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী দল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। 

ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি মৃত দিপুকে গাছের সঙ্গে রশি দিয়ে টেনে তুলছে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে অনিককে গ্রেফতার করা হয়।

 
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামের একটি পোশাক কারখানায় লিংকিং সেকশনে কাজ করে আসছিলেন। গত ১৮ ডিসেম্বর ঘটনার রাত পৌনে ৯টার দিকে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় তিনি মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠে। 

পরে বিক্ষুব্ধ লোকজন দিপু চন্দ্রকে কারখানা থেকে বের করে পিটিয়ে মেরে ফেলে।

এরপর মহাসড়কের ডিভাইডারের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরদিন ১৯ ডিসেম্বর বিকেলে নিহতের ভাই অপু দাস দেড়শ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   দিপু  পোষাক শ্রমিক  গ্রেফতার  মূলহোতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: