২০২৬ সালে অস্ট্রেলিয়ায় টেস্টসহ যত ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নেই বললেই চলে। বিশেষ করে শেষ কবে বড় কোনো দলেরবিপক্ষেবিদেশের মাটিতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ

2026-01-01T18:28:39+00:00
2026-01-01T19:49:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় টেস্টসহ যত ম্যাচ খেলবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৭:৪৯ পিএম  (ভিজিট : ১৮৯)
সংগৃহীত ছবি
বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নেই বললেই চলে। বিশেষ করে শেষ কবে বড় কোনো দলের বিপক্ষে বিদেশের মাটিতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ সেটিও বলা দুষ্কর। তবে ২০২৬ সালে টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে খেলতে যাবেন টাইগাররা। 

বিপিএল শেষে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা। সেই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপের প্রথম তিন ম্যাচে টাইগাররা খেলবে কলকাতায়, পরেরটি মুম্বাইয়ে।

বিশ্বকাপ শেষ করে মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। পিএসএলের আগে-পরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশ।  এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আর জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা রয়েছে।  


জিম্বাবুয়ে থেকে ফিরে আয়ারল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপরই কাঙ্ক্ষিত সেই অস্ট্রেলিয়া সফর। দুই টেস্টের তারিখ ঠিক না হলেও ম্যাচগুলো হবে ম্যাকাই ও ডারউইনে।

অক্টোবরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ বাংলাদেশ। বছর শেষ হবে নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। ওই সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল। 

সব মিলিয়ে বাংলাদেশ এ বছর খেলবে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে ১০ টেস্ট, ২০ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি। যদিও নানা কারণেই সেই সংখ্যায় আসতে পারে পরিবর্তন। 

সময়ের আলো/এআর


  বিষয়:   অস্ট্রেলিয়া  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: