মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ যুবক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির শেখ (৩৪) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর

2026-01-01T21:34:10+00:00
2026-01-01T21:34:10+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ যুবক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম 
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির শেখ (৩৪) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর দুটার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

Advertisement
আহত নাসির শেখ মধুপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির শেখের সঙ্গে একই গ্রামের মৃত সিফাত খানের ছেলে শওকত খান, রুহুল খান, লিয়াকত খান ও বাবুল খানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার বিচার-সালিশও হয়েছে।

এর জেরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে প্রতিপক্ষের কয়েকজন ধারালো টেটা ও লাঠিসোঁটা নিয়ে নাসির শেখের ওপর হামলা চালায়। এতে তিনি টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. ফারহানা ইয়াসমিন বলেন, টেটাবিদ্ধ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, একজন ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর

  বিষয়:   মুন্সীগঞ্জ  প্রতিপক্ষের হামলায়  টেটাবিদ্ধ  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: