সুপার ওভারে হারল রংপুর

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ হাসি হেসেছে রাজশাহী। মূল ম্যাচের শেষ ওভারের পর সুপার

2026-01-01T22:42:55+00:00
2026-01-01T22:42:55+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
খেলা
সুপার ওভারে হারল রংপুর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ হাসি হেসেছে রাজশাহী। মূল ম্যাচের শেষ ওভারের পর সুপার ওভারে ডেথ বোলিংয়ে নিজের বোলিং কারিশমা দেখিয়েছেন রিপন মণ্ডল। নিশ্চিত হারতে বসা ম্যাচে রাজশাহীকে জিতিয়েছেন এই পেসার। 

রাজশাহীর ১৫৯ রানের জবাব দিতে নেমে লিটন দাস এবং ডেভিড মালানের ওপেনিং জুটি থেকে ২২ রান তোলে রংপুর রাইডার্স। ১১ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন লিটন। তিনে নেমে মালানের সাথে যোগ দেন তাওহিদ হৃদয়। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তোলে রংপুর।

পাওয়ারপ্লে শেষে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন হৃদয় এবং মালান। বেশি আগ্রাসী ছিলেন হৃদয়। একের পর এক দারুণ শটে বের করেছেন বাউন্ডারি। রাজশাহীর বোলারদের তুলোধুনো করে তুলেছেন রান। মালানও সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন।

হৃদয় এবং মালানের ব্যাটিংয়ের যেন কোনো জবাবই ছিল না রাজশাহীর বোলারদের কাছে। দুজনের সাবলীল ব্যাটিংয়ে হেসেখেলে জয়ের পথে এগিয়েছে রংপুর রাইডার্স। দারুণ কৌশলী ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন তাওহিদ হৃদয়। যদিও ফিফটির পরেই থেমেছেন। ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলের ১২২ রানের মাথাতে সাজঘরে ফিরে যান হৃদয়। দ্বিতীয় উইকেট জুটিতে মালান এবং হৃদয় মিলে তোলেন ১০০ রান, মাত্র ৭২ বলে। ম্যাচ জেতার কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে যায় এখানেই।


হৃদয়ের বিদায়ের পর মালানের সাথে ক্রিজে যোগ দিয়েছেন কাইল মেয়ার্স। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন ডেভিড মালানও। মেয়ার্সও শুরু থেকেই ছিলেন দারুণ সাবলীল। ৮ বলে ৯ রান করা মেয়ার্স আউট হন দলের ১৩৯ রানের মাথায়। মালানের সঙ্গে যোগ দেন খুশদিল শাহ। ৬ বলে দরকার ছিল ৭ রান। বোলিংয়ে আসেন ডেথ স্পেশালিস্ট রিপন মণ্ডল। প্রথম বলেই খুশদিলকে ফেরান রিপন। 

৫ বলে দরকার ছিল ৭ রান। পরের বলে চার মেরে দেন ক্রিজে আসা অধিনায়ক নুরুল হাসান সোহান। পরের বল ডট। ৩ বলে দরকার ৩ রান। পরের বলে ২ রান নেন সোহান। ২ বলে দরকার ১ রান। পরের বলে ক্যাচ আউট হয়ে যান সোহান। ১ বলে দরকার ১ রান। ক্রিজে আসেন মাহমুদউল্লাহ। রিপনের দারুণ ইয়র্কার থেকে সিঙ্গেল বের করতে পারেননি রিয়াদ। দারুণ ফিল্ডিংয়ে হয়েছেন রান আউট। ম্যাচ গড়ায় সুপার ওভারে। 

সুপার ওভারে রংপুরের হয়ে মাঠে নামেন কাইল মেয়ার্স এবং তাওহিদ হৃদয়। রাজশাহীর হয়ে বোলিংয়ে রিপন মণ্ডল। প্রথম বলেই ওয়াইড দেন রিপন। পরের বল ফুলটস, তবে কাজে লাগাতে পারেননি মেয়ার্স। ডট বল। পরের বলে ১ রান নেন মেয়ার্স। পরের বলে আবার সিঙ্গেল নেন হৃদয়। পরের বলে বোল্ড হয়েছেন মেয়ার্স। ক্রিজে আসেন খুশদিল শাহ। পরের বলে ১ রান নেন তিনি। শেষ বলেও রিপনের দুর্দান্ত ইয়র্কার। ১ রানের বেশি নিতে পারেনি রংপুর। খুশদিলকে রান আউট করেন রিপন। সুপার ওভার থেকে রংপুর রাইডার্স নিতে পারে মাত্র ৬ রান। 

জবাবে রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নামেন তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহান। বোলিংয়ে রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই চার মারেন তানজিদ। পরের বলে নেন ২। স্কোর সমান। পরের বলে দারুণ এক চার মারেন তানজিদ। ৩ বলেই ১০ রান নিয়ে সুপার ওভারে জিতে যায় রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারে ছন্নছাড়া বোলিং করেন মুস্তাফিজুর রহমান। 

সময়ের আলো/এআর


  বিষয়:   সুপার ওভার  রংপুর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: