নেদারল্যান্ডসে নববর্ষের উৎসবে ব্যাপক সহিংসতা, নিহত ২

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

নেদারল্যান্ডে নববর্ষের উৎসবে পুলিশ ও ফায়ার ফাইটারদের দিকে আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ

2026-01-02T14:05:34+00:00
2026-01-02T14:05:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেদারল্যান্ডসে নববর্ষের উৎসবে ব্যাপক সহিংসতা, নিহত ২
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম 
ববর্ষের উৎসবে পুলিশ ও ফায়ার ফাইটারদের দিকে আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডে নববর্ষের উৎসবে পুলিশ ও ফায়ার ফাইটারদের দিকে আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শক্তি প্রয়োগ করলে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

ডাচ পুলিশ জানায়, পরিস্থিতির ভয়াবহতা সামাল দিতে গিয়ে হিমশিত খেতে হয়েছে তাদের। আমস্টারডামে ১৮৭২ সালে নির্মিত হওয়া একটি গির্জা আগুনে পুড়ে গেছে। তবে গির্জায় কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

Advertisement
ওই রাতে ১৭ বছর বয়সী এক কিশোর এবং ৩৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। 

ডাচ পুলিশ ইউনিয়নের প্রধান নাইন কুইম্যান জানান, তাকে লক্ষ্য করেও আতশবাজি এবং বিস্ফোরক ছোঁড়া হয়েছে।

নববর্ষের উৎসবে সহিংসতার পরিমাণ ছিল ভয়াবহ। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর ব্রেডায়ও পুলিশের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

রটারডাম শহরের চক্ষু হাসপাতাল জানিয়েছে, তারা চোখে আঘাতপ্রাপ্ত ১০ জন নাবালকসহ ১৪ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে । এর মধ্যে দুজনের অস্ত্রোপচার করা হয়েছে।

আমস্টারডামে ঐতিহাসিক ভন্ডেলকার্ক গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রভাবে গির্জার ৫০ মিটার উঁচু টাওয়ারটি ধসে পড়েছে। ছাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কাঠামোটি অক্ষত থাকবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ সাল থেকে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার কথা চলছে দেশটিতে। ডাচ পাইরোটেকনিক্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গত বছর আতশবাজির জন্য রেকর্ড ১২৯ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে দেশটিতে। 

/এমএইচআর 
  বিষয়:   নেদারল্যান্ডস  নববর্ষ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: