মৃত ব্যক্তির স্বাক্ষর : চট্টগ্রামে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের তালিকায় এক মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে।

2026-01-02T18:15:00+00:00
2026-01-02T18:52:09+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মৃত ব্যক্তির স্বাক্ষর : চট্টগ্রামে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৬:৫২ পিএম
শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ (মাঝে) ও মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। সংগৃহীত ছবি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের তালিকায় এক মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে। এতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অভিযোগে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ভোটারদের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর অন্তর্ভুক্ত করেন। যাচাই-বাছাইয়ে বিষয়টি প্রমাণিত হলে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়নপত্র দাখিল না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়। অপরদিকে জাতীয় পার্টির (জাকের) প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।


এদিকে যাচাই-বাছাই শেষে আসনটিতে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এ কে এম আবু ইউসুফ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৪ জানুয়ারির পর চারদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ১০ জন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল এবং সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  মৃত ব্যক্তির স্বাক্ষর  মনোনয়ন বাতিল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: