জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বিএনপির ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে। কমিটির সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মনির খানকে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, দলে ফেরার পর তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি দলে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
সময়ের আলো/এআর