ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানিগুলো প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে বিশ্বের সেরা, সবচেয়ে বড়, অসাধারণ তেল কোম্পানি আছে। আমরা ভেনেজুয়েলার তেলশিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকব।’
ট্রাম্প দাবি করেন, ‘মার্কিন আদালতের কাছে মাদুরোর অপরাধের অনেক প্রমাণ রয়েছে।’
তিনি দাবি করেন, ‘মাদুরো ক্ষমতায় থাকাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিলেন, যা কেবল আমাদের জনগণকেই নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ ছিল।’
এর আগে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়। মাদুরো ও তার স্ত্রীকে আটক করার সময় কয়েকজন আহত হয়েছেন। তবে মাদুরো ও তার স্ত্রী ফিরে এসেছেন, তাদের পরিস্থিতি ভালো থাকার কথা বলে জানান ট্রাম্প।
সময়ের আলো/কেএইচও