ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গতকাল শনিবার আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স। ভেনেজুয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ‘গভীরভাবে উদ্বিগ্ন’। এমনটাই জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপে ‘অঞ্চলটির জন্য উদ্বেগজনক প্রভাব’ রয়েছে। রোববার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন, এসব ঘটনা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে।’
তার মুখপাত্র বলেন, ‘এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।’
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন, সব পক্ষেরই আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণ সম্মান নিশ্চিত করা জরুরি। তবে এই অভিযানে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি, এ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।'
গুতেরেস মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে 'অন্তর্ভুক্তিমূলক সংলাপে' অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বানও জানান।
এদিকে, কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সময়ের আলো/এনএ