ধামইরহাটে ভারতীয় মহিষসহ আটক ৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে ছয়টি ভারতীয় মহিষসহ চার চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিন চালিত ভটভটি ও চারটি মোবাইল জব্দ

2026-01-04T19:47:02+00:00
2026-01-04T22:12:22+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধামইরহাটে ভারতীয় মহিষসহ আটক ৪
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ১০:১২ পিএম
ধামইরহাটে ছয়টি ভারতীয় মহিষসহ চার চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে ছয়টি ভারতীয় মহিষসহ চার চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিন চালিত ভটভটি ও চারটি মোবাইল জব্দ করা হয়।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।

আটক চারজন হলেন, উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), শাহপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ূন কবির (৩৮) ও বেল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

আব্দুল্লাহ আল মামুন জানান, বস্তাবর বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিহারী নগর এলাকায় মহিষসহ তাদের আটক করা হয়। মহিষগুলোর মূল্য প্রায় ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। আটক চোরাকারবারি ও জব্দ করা পশুগুলোকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। বিজিবি সম্ভবত সাংবাদিক সম্মেলনের জন্য তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে।

আআ/আরআর
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: