কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সুং-কির মৃত্যু

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সুং-কি সিউলের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

2026-01-05T15:29:42+00:00
2026-01-05T15:31:40+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সুং-কির মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৩:৩১ পিএম
দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সুং-কি। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সুং-কি  সিউলের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। প্রায় সাত দশক ধরে তিনি ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মৃত্যুকালে আন সুং-কি তার স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেছেন। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ কোরিয়ান চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত।


এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আন সুং-কি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং গত সপ্তাহে খাবার সময় শ্বাসরোধের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আনের মৃত্যুতে তার আর্টিস্ট কোম্পানির এক বিবৃতিতে জানিয়েছে, আন সাং-কি ছিলেন এমন একজন শিল্পী, যিনি নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ ও অবিচল নিষ্ঠা নিয়ে কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসের সঙ্গে পথ হেঁটেছেন। তার অভিনয় সবসময় মানুষ ও জীবনের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং অসংখ্য কাজের মাধ্যমে তিনি যুগে যুগে দর্শকদের সান্ত্বনা ও আবেগের অনুরণন উপহার দিয়েছেন।

সিউল সেন্ট মেরিস হাসপাতাল ফিউনারেল হোমের ৩১ নম্বর কক্ষে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তার শেষ বিদায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   কোরিয়া  কিংবদন্তি  অভিনেতা  আন সুং-কি  মারা গেছেন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: