ফের লোকালয়ে সুন্দরবনের হরিণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবারও সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসে একটি হরিণ। স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে

2026-01-06T20:09:17+00:00
2026-01-06T20:09:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ফের লোকালয়ে সুন্দরবনের হরিণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৪৩)
ফের লোকালয়ে সুন্দরবনের হরিণ। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবারও সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসে একটি হরিণ। স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

এদিকে, উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসার পর সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ।

স্থানীয় বাসিন্দা বাপি জোয়ারদার বলেন, সুন্দরবন থেকে একটি হরিণ লোকালয়ে চলে আসলে সকালে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়িয়ে এনে খালে ফেলে। পরে হরিণটি খাল থেকে উঠে আমাদের বাগানে আসে। এসময় খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী হরিণটি ধরে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের লোকজন এসে হরিণটি নিয়ে যায়।


সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উদ্ধার করার পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়েছে।

এর আগেও, গত ২৫ ডিসেম্বর সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯ নং সোরার দৃষ্টিনন্দন পার্কের পাশের খোলপেটুয়া নদী থেকে একটি হরিণ এবং গত ৩১ ডিসেম্বর একই এলাকার ডুমুরিয়া গ্রাম থেকে একটি হরিণটি ও একটি শূকর উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সুন্দরবনে থাকা বন্যপ্রাণীর এমন লোকালয়ে চলে আসা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, শিকারিদের তাড়া খেয়ে হরিণ লোকালয়ে চলে আসছে। সম্প্রতি সময়ে ব্যাপক হারে হরিণ শিকার বেড়ে গেছে বলেও জানান তারা।

এফআর


  বিষয়:   সাতক্ষীরা  ফের লোকালয়ে  সুন্দরবনের হরিণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: