বৃহস্পতিবার দিবাগত রাতে তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে কিরগিজস্তানের কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) কিরগিজ প্রজাতন্ত্রের জাতীয় বিজ্ঞান একাডেমির ভূকম্পন ইনস্টিটিউট এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। স্থানীয় সময় রাত ৩টা ১৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ওশ শহর থেকে প্রায় ২২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে তাজিকিস্তানে।
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে এ কম্পনের তীব্রতা প্রায় ৩ মাত্রা হিসেবে পরিমাপ করা হয়েছে। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে মিনিটব্যাপী কম্পন সৃষ্টি করে। তবে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
/ইউএমএইচ