প্রভাসের সিনেমা দেখতে ‘কুমির’ নিয়ে হলে ভক্তরা, বাতিল শো!

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যতে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা প্রভাসের নতুন সিনেমা ‘রাজা সাহেব’।এ সিনেমার মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর পর্দায়

2026-01-09T22:12:07+00:00
2026-01-09T22:12:19+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রভাসের সিনেমা দেখতে ‘কুমির’ নিয়ে হলে ভক্তরা, বাতিল শো!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ১০:১২ পিএম
সংগৃহীত ছবি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যতে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা প্রভাসের নতুন সিনেমা ‘রাজা সাহেব’। এ সিনেমার মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন দক্ষিণ ভারতের এ সুপারস্টার। 

তবে মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ভক্তদের অস্বাভাবিক উন্মাদনা ও বিশৃঙ্খলার কারণে বেশ কয়েকটি শো বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হায়দেরাবাদের একটি প্রেক্ষাগৃহে প্রভাসের একদল অনুরাগী দুটি বিশালাকার কুমির নিয়ে ভেতরে প্রবেশ করেন। কুমির দেখে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। 

পরে জানা যায়, কুমিরগুলো আসল ছিল না, বরং সেগুলো ছিল রাবার বা প্লাস্টিকের তৈরি ‘ডামি’। মূলত সিনেমার একটি দৃশ্যে প্রভাসকে কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা যায়; প্রিয় নায়কের সেই দৃশ্যকে উদযাপন করতেই ভক্তরা এমন কাণ্ড ঘটিয়েছেন। 


এদিকে হায়দেরাবাদের বেশ কিছু প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়ে প্রদর্শনী শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন দর্শকরা। শুক্রবার ভোররাত থেকেই হলের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। শো শুরু হতে দেরি হওয়ায় তারা নিরাপত্তা বলয় ভেঙে হলের দরজা ভাঙচুরের চেষ্টা করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেয়। এতে বিশৃঙ্খলা আরও চরম আকার ধারণ করে।

সময়ের আলো/এআর



  বিষয়:   প্রভাস  সিনেমা  বাতিল 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: