সংবাদ প্রকাশ হওয়ায় মাদক কারবারির স্ত্রীর সংবাদ সম্মেলন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীতে নিউজ করায় সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক শীর্ষ মাদক কারবারির স্ত্রী। তিনি দাবি করেন, তার স্বামী মাদক ব্যবসায়ী

2026-01-09T23:52:47+00:00
2026-01-09T23:52:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সংবাদ প্রকাশ হওয়ায় মাদক কারবারির স্ত্রীর সংবাদ সম্মেলন
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ পিএম 
সংবাদ প্রকাশ হওয়ায় মাদক কারবারির স্ত্রীর সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
রাজশাহীতে নিউজ করায় সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক শীর্ষ মাদক কারবারির স্ত্রী। তিনি দাবি করেন, তার স্বামী মাদক ব্যবসায়ী নন, বরং জমি নিয়ে ‘চাচা-ভাতিজার’ বিরোধের জেরেই সংবাদ প্রকাশ করেছে ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন আরমিনা আক্তার নামের ওই নারী।

আরমিনা আক্তারের স্বামী আবুল কালাম আজাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন শীর্ষ মাদক কারবারি। তার বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি সাগরপাড়া মহল্লায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত কালামের বিরুদ্ধে মাদকের বেশকিছু মামলা আছে। প্রায় চার দশক ধরে তিনি মাদকের রমরমা কারবার চালিয়ে আসছেন। এ ঘটনায় ১৯৮৭ সালে প্রথমবারের মতো রাজশাহী কাশিয়াডাঙ্গায় ২০০ গ্রাম হেরোইনসহ তৎকালীন বিডিআর সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলেন কালাম। এরপর ১৯৯১ সালে রাজধানীর একটি আবাসিক হোটেলে হেরোইনসহ ফের গ্রেফতার হন। ঐ মামলায় ৩০ বছরের সাজাও হয়েছিল তার।

পরবর্তীতে আবার ২০০১ সালে ঢাকার সাভারে একটি বাসে এক কেজি হেরোইনসহ ডিবির হাতে গ্রেফতার হন। তবুও থেমে থাকেননি মাদক কারবারি আবুল কালাম আজাদ। ২০১৫ সালে ঢাকার আশুলিয়ায় প্রায় দেড় হাজার ইয়াবা এবং ২০১৬ সালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হন তিনি। এরপর ২০২২ সালের ২০ ডিসেম্বর তার বাড়ি থেকে এক কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ। তবে বারবার জামিনে এসে আবার মাদক কারবার শুরু করেন তিনি।

সবশেষ ২০২৩ সালের ১৫ আগস্ট ঢাকার লালবাগ থানা চার সহযোগীসহ গ্রেফতার হন আবুল কালাম আজাদ। এবার তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা। এসব নিয়ে বিভিন্ন সময় মাদক কারবারি আবুল কালাম আজাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে।


তবে এবার এই মাদক কারবারি আবুল কালাম আজাদের স্ত্রী আরমিনা আক্তার সংবাদ সম্মেলন দাবি করেন, তার চাচাশ্বশুর সাইফুল ইসলামের সঙ্গে তার স্বামী আবুল কালামের জমি সংক্রাস্ত বিরোধ আছে। সাইফুল ইসলাম সাংবাদিক হওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।

স্বামী আবুল কালামের নামে এতগুলো মাদকের মামলা থাকলেও আরমিনা আরও দাবি করেন, তার স্বামী মাদক ব্যবসা করেন না। জমি নিয়ে বিরোধের জেরে এসব সংবাদ প্রকাশ হয় বলেও দাবি তার।

জানা গেছে, সাংবাদিক সাইফুল ইসলাম ঢাকার একটি জাতীয় দৈনিক ও রাজশাহীর একটি স্থানীয় দৈনিক পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, তার ভাতিজা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সঙ্গে জমিসংক্রান্ত একটি বিরোধ আছে। এ নিয়ে একাধিকবার তারা মিথ্যা মামলা করেছেন আবুল কালাম। তদন্তে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়। তাই তারা দোষ চাপাতে এ সংবাদ সম্মেলন করেছে।

সাইফুল ইসলাম দাবি করেন, আবুল কালাম আজাদকে নিয়ে তিনি নিজে কখনও সংবাদ লেখেননি। মূলত তার সম্মানহানি করতেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে বলেও জানান তিনি।

এফআর



  বিষয়:   রাজশাহী  গোদাগাড়ী  সংবাদ প্রকাশ হওয়ায়  মাদক কারবারির স্ত্রী  সংবাদ সম্মেলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: