দেশে আগের তুলনায় খুনের ঘটনা কমে এসেছে : সিনিয়র স্বরাষ্ট্র সচিব

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

দেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের

2026-01-10T18:30:20+00:00
2026-01-11T20:30:41+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দেশে আগের তুলনায় খুনের ঘটনা কমে এসেছে : সিনিয়র স্বরাষ্ট্র সচিব
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৮:৩০ পিএম
কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি : সময়ের আলো
দেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Advertisement
নাসিমুল গনি বলেন, মানুষ যতটা নিরাপদ ছিল, এখনও ততটাই নিরাপদ রয়েছে। একই সঙ্গে সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই প্রভাব পড়বে কি না তা বলা কঠিন। এটি নির্ভর করে কোন ঘটনা, কী প্রেক্ষাপটে ঘটেছে তার ওপর।


ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে নাসিমুল গনি বলেন, জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল হতে কাজ করছে। একটা ফোন কল পেলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে আরও সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি সবার জন্যই ব্যর্থতা হবে। তবে এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা অব্যাহত আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

এফআর
  বিষয়:   নারায়ণগঞ্জ  সিনিয়র সচিব  স্বরাষ্ট্র মন্ত্রণালয়  দেশে আগের তুলনায়  খুনের ঘটনা  কমে এসেছে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: