তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিয়ের কয়েক মাস যেতে না যেতেই গায়ক-অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সম্পর্কে ফাটল ধরেছে। বর্তমানে তারা এক

2026-01-10T18:42:08+00:00
2026-01-10T18:53:51+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৬:৫৩ পিএম  (ভিজিট : ২৮৪)
তাহসান খান ও রোজা আহমেদ। ছবি : সংগৃহীত
বিয়ের কয়েক মাস যেতে না যেতেই গায়ক-অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সম্পর্কে ফাটল ধরেছে। বর্তমানে তারা এক সঙ্গে থাকছেন না।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।’

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে- আইরা তাহরিম খান।


পরে চার মাসের পরিচয়ে গত বছরের ৪ জানুয়ারি রোজাকে বিয়ে করেন তাহসান। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। 

সময়ের আলো/জেডআই



  বিষয়:   বিয়ে  অভিনেতা  তাহসান  রোজা  বিচ্ছেদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: