দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার রূপসায়দুর্বৃত্তের গুলিতেআব্দুল রাশেদ নামে এক যুবক মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রূপসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ

2026-01-11T16:39:32+00:00
2026-01-11T16:39:32+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম 
রূপসা থানা। ছবি : সংগৃহীত
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল রাশেদ নামে এক যুবক মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রূপসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবক উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা বালুর মাঠে রাশেদকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘রাতে কয়েকজন দুর্বৃত্ত রাশেদকে লক্ষ্য করে গুলি করে। দুইটি গুলি তার বুকে এবং একটি গুলি মাথায় লাগে। এতে ঘটনাস্থলে রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে।’

তিনি বলেন, ‘গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   দুর্বৃত্ত  গুলি  যুবক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: